সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের বীরজয় লক্ষী ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী(পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। এউপলক্ষে শনিবার সকালে বিদ্যালয় ম্যানিজিং কমিটির উদ্যোগে শিক্ষক-শিক্ষিকা,সমাপনী শিক্ষার্থী ও বিদ্যালয়ের ম্যানেজিং নেতৃবৃন্দের উপস্থিততে বিদ্যালয়ের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলী হায়দার,সহসভাপতি নুরুর আলম,পিপিএ সভাপতি আজিজুর রহমান,
বিদ্যালয়ের ম্যানেজিং সদস্য সাজিদুর রহমান সাজিদতাহমিনা বেগম,শিবলী আক্তার,প্রধান শিক্ষক রুপালী রায়,সহকারী শিক্ষক হালিমা বেগম,নাসিরা আক্তার,মোঃ আলা উদ্দিনসহ এলাকার স্থানীয়গনমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে কলম ও ফাইল তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলী হায়দার বলেন,সমাপনী শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা জীবনের শেষদিন ছিলো আজ। দিনটি স্মরণ রাখতে একটু ভিন্ন আয়োজন। তাদের সবার জন্য দোআ রইল তারা যেন ভাল ভলাফল অর্জন করে বিদ্যালয় সুনাম বৃদ্ধি করে।