হুমায়ুন কবির,রাণীশংকৈল,ঠাকুরগাঁও।। ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে বাবর আলী (৩) নামে এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। বাবর আলী ভাংবাড়ি গ্রামের কোরবান আলীর ছেলে। ১৮ নভেম্বর সোমবার সকাল দশটায় বাবর আলী তার মা সহ খাওয়া-দাওয়া করে়, টিভি দেখতে বসে হঠাৎ করে ছেলেটি বাসা থেকে বের হয়ে যায়। পরে তাঁর মা খোঁজাখুঁজি করলে সকাল সাড়ে দশটায় একই গ্রামের হাবিবুর রহমানের পুকুরে তাঁর লাশ পাওয়া যায়।
পরিবারের লোকজন ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জীতেনদ্রনাথের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি আমাকে জানালে, আমি প্রতিনিধি হিসাবে ইউপি সদস্যকে পাঠাই তিনি ঘটনাটির সত্যতা যাচাই করে শিশুটিকে মাটি দেয়ার পরামর্শ দেন । পরে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হয়।