মোঃ আল-আমিন, ঝালকাঠি।। ঝালকাঠিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে অভ্যন্তরিণ ১৪ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে। সড়ক পরিবহণ আইন সংস্কারের দাবিতে ঝালকাঠির বাস ও মিনিবাস শ্রমিক সংগঠন এ ধর্মঘাটের ডাক দ্যান।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী। বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন সড়ক পরিবহণ আইনের কারনে সড়কে যানবাহন চলাচল হুমকির মুখে পড়েছে। এ আইন সংস্কার করার দাবি জানিয়ে সকাল ১০টা থেকে বাস ধর্মঘট শুরু করেন ঝালকাঠি আন্তজেলা শ্রমিক ইউনিয়ন। আর এতে করে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে অসংখ্য যাত্রীদের। ভাড়ায়চালিত মোটরসাইকেল কিংবা ব্যাটারী চালিত অটোরিকশায় করে অধিক ভাড়ায় তাদের গন্তব্যে যেতে হচ্ছে।
ঝালকাঠি আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, নতুন আইন বাস্তবায়ন হলে বাস মালিক ও শ্রমিকদের নানা অসুবিধার মধ্যে পড়তে হবে। তাই সরকার বাস মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠক করে আইনটি সংস্কার করবে, এমনটা প্রত্যাশা করছি। অন্যথায় বাস ধর্মঘট চলতে থাকবে।