শার্শা যশোর প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলার বিভিন্ন বাজারে এখন লবণের ভেল্কিবাজি চলছে। চলছে লবণ নিয়ে লঙ্কাকাণ্ড। সাধারণ মানুষের মুখে মুখে এখন শুধু লবণ আর লবণ ।
আর এই করণে অনেক দোকানিরা লবণ বিক্রি কমিয়ে দিয়েছে। নাভারণ, বাগআঁচড়া, শার্শা, বেনাপোল সহ অধিকাংশ দোকানে লবণ বিক্রি বন্ধ করে দিয়েছে দোকানদাররা, কারণ জানতে চাইলে তারা বলছে লবণ নেই আবার কেউ কেউ বলছে লবণের দাম বৃদ্ধি পাচ্ছে তাই বিক্রি হবে না।
টক অফ টাউন হয়েছে লবণ। লবন নিয়ে এমন অবস্থার কারন হিসাবে জানা যায়, লোক মুখে হঠাৎই সরগরম হয় শ্রমিকদের ধর্মঘট চলছে এমতাবস্থায় লবণ আসবে না তাই দামও বৃদ্ধি হয়ে যাবে। তাই লবণ ক্রেতা ও ব্যবসায়ীরা যার যার স্বার্থসিদ্ধির জন্য গুজবটা বাস্তবে রুপ দিয়েছে।
কেউ বলছে ৫ কেজি, কেউ বলছে ১০ কেজি এভাবে ৩০ কেজি পর্যন্ত লবণ ক্রয় করছে ক্রেতারা। মঙ্গলবার দুপুরের পর থেকে বিভিন্ন হাট বাজারে লবণ বিক্রি হয়েছে হুলুস্থুল ভাবে। একটানা সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলে কেনাবেচা।
এদিকে চায়ের দোকানের টক অফ টি হয়েছে লবণ। লবণ নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। লবণের লঙ্কাকান্ডে মুহুর্তের মধ্যে পেঁয়াজের দাম ভুলে যায় সাধারণ মানুষ।
এদিকে দেশের বিভিন্ন বাজার গুলোতে লবণ নিয়ে অস্থিরতা সৃষ্টির কথা গুজব বলে স্টাটাস পাওয়া গেলেও মানতে নারাজ অসাধু ব্যবসায়ীরা। ফলে লবণ বেশি দামে বিক্রি এবং ক্রয়য়ের উপর জেল জরিমানা করার খবরও পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লবণের লঙ্কাকাণ্ডের বিষয় নিয়ে ভাইরাল হওয়ায় সন্ধ্যা ৭টার সময় শার্শা থানা পুলিশের ঝটিকা অভিযান পরিচালনা করে নাভারণ বাজারের নুরো, শফি সহ ৩জন ব্যবসায়ীকে আটক করা হয়।
পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভাবে মাইকিং করে বেশি দামে লবণ বিক্রয় এবং ক্রয়য়ের উপর নিষেধাজ্ঞা জারি করে।