মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর তিনরাস্তার মোড়ের কাছে অভিযান চালিয়ে শিশুবাগান পাড়ার মৃত রেজাউল শেখের ছেলে রাজীব শেখ রাজু,মোঃ হিরু শেখের ছেলে মোঃ সোহেল (২২) মোঃ মানিক হোসেনের ছেলে শাফায়েতুল ইসলাম সুমন (৩২) তিন যুবককে ০৭ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
মেহেরপুর জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে বুধবার(২০ নভেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলামের নেতৃত্বে এএসআই জসিম, এএসআই তরিকুলসহ ডিবি পুলিশের একটি দল রতনপুর তিনরাস্তার মোড়ের কাছে এ অভিযান পরিচালনা করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাজু.সোহেল ও সুমন ফেন্সিডিল নিয়ে মেহেরপুরর উদ্দেশ্যে আসছে। এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় রতনপুর তিনরাস্তার মোড় পাকড় গাছের নীচ থেকে তাদেরকে তল্লাশি করে ০৭ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।