
ওমর ফারুক,নওগাঁ জেলা প্রতিনিধি।। নওগাঁর ২ নং ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান লিটন এর পরিচালনায় বঙ্গীয় রিলিফ কমিটি( খাদি প্রতিষ্ঠান) চত্বরে সকাল ১১ ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬( আত্রাই রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য,
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি ও নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল আলম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল আলম এমপি বলেন -স্বাধীন দেশের পতাকা দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য দিনরাত পরিশ্রম করে শেখ হাসিনা বাংলাদেশে কে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।
তনিনি আরও বলেন-বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে এগিয়ে আসুন।
এছাড়াও ত্রি-বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মামুন,
আত্রাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আত্রাই উপজেলা পরিষদের চেরারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,সহ সভাপতি মোছাঃ ফেরদৌসী ইসায়মিন চৌধুরী রহমান, আত্রাই উপজেলা আওয়ামীলীগের শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল,সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ্ব মোঃ আব্দুল খালেক বিশা,
প্রচার সম্পাদক চেয়ারম্যান মোঃ আফছার আলী প্রামানিক,স্বাস্থ্য ও জনকল্যান বিষয়ক সম্পাদক মোঃ আঃ বাড়ী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চেয়ারম্যান মোঃ নাজমুল হক নাদিম, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সামসুন নাহার রনি,
যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, আত্রাই উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছাঃ মিতু মনি প্রমুখ।
পরিশেষে ২নং ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মোঃ আবুল কাশেম কে সভাপতি ও মোঃ চঞ্চল হোসেন কে সাধারণ সম্পাদক, মির্জা চঞ্চল সাংগঠনিক, এরশাদুল কে প্রচার সম্পাদক করে কমিটি ঘোষণা করেছেন।