খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক-১
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
-
১৬৬
বার দেখা হয়েছে

তরিকুল ইসলাম,খুলনা ব্যুরো।। খুলনার পাইকগাছা উপজেলায় ছালাম গাজী(৫৫) নামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে গজালিয়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে। গত রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে। পুলিশ জানায়,বুধবার রাত ৯ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ছালাম পেশায় একজন মৎস্য ব্যবসায়ী ছিল। তার মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে বলেও জানান।
তাকে কুপিয়ে গজালিয়া রাস্তায় ফেলে রেখে যায় দুবৃত্তরা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা একজনকে আটক করেছি। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
Please Share This Post in Your Social Media