বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বিষয়ে গুজব প্রতিরোধে করনীয় ও বাজার মূল্য স্থিতিশীল রাখা সম্পর্কে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বাগেরহাট চেম্বার অব কমার্সের আয়োজনে চেম্বার মিলনায়তনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আবজাল, বাজার কর্মকর্তা লিয়াকত হোসেন, বাগেরহাট ক্ষুদ্র বনিক সমিতির সভাপতি সরদার ফখরুল আলম সাহেব, চাল ব্যবসায়ী যুগ্ন সাধারন সম্পাদক সরদার সাঈদুর রহমানসহ ব্যবসায়ীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাজার মূল্য স্থিতিশীল রাখতে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন কু-চক্রিমহল যেন বাজারে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানান বক্তারা। ক্রেতাদের আস্থা অর্জন ও সততার সাথে ব্যবসা পরিচালনা করার আহবান জানানো হয়।