মেহেরপুরে গ্ৰীন লাইফ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
-
১২৮
বার দেখা হয়েছে

সিরাজুদ্দোজা পাভেল, মেহেরপুর।। মেহেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে গ্রীন লাইফ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এসময় সেখানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসূল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হকিম লালমিয়া, পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, আবু আক্তার। আজকের উদ্বোধনী খেলায় একদিকে এস এস ক্রিকেট একাডেমী যশোর অপরদিকে মমতা ক্রিকেট একাডেমী মেহেরপুর অংশগ্রহণ করে। গ্ৰীন লাইফ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২০টি দল পর্যায়ক্রমে খেলায় অংশগ্রহণ করবে।
Please Share This Post in Your Social Media