ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে উন্মুক্ত স্থানে প্রতিবাদ সমাবেশ করতে পারেনি বিএনপি।
পরে পুলিশী বাঁধায় শনিবার দুপুরে এইচএসএস সড়কে দলীয় অফিসে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মশিয়ুর রহমান।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, এ্যাড. কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, এ্যাড জিয়াউল ইসলাম ফিরোজ, আশরাফুল ইসলাম পিন্টু ও আসিফ ইকবাল মাখন প্রমুখ। সভায় বক্তগন বলেন, ক্ষমতা হারানোর ভয়ে বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে। দ্রুত তার সকল মামলা প্রত্যাহার করে মুক্তির দাবী জানান ঝিনাইদহ জেলা বিএনপির নেতারা।
ঝিনাইদহ জেলা বিএমএর অভিষেক ও সম্মেলন অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ঝিনাইদহ জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্কের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা বিএমএ’র সভাপতি ডা: এ বি এম সিদ্দিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ কেন্দ্রীয় মহাসচিব ডা: ইহতেশামুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক ডা: শহিদুল্লাহ, কার্যকরী সদস্য ডা: জামাল উদ্দিন ভূইয়া, ডা: জাবেদ, বিএমএ খুলনা বিভাগীয় সহ-সভাপতি ডা: শেখ বাহারুল আলম, স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় উপ-পরিচালক ডা: রাশেদা সুলতানা, ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুন। আলোচনা সভা শেষে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল ও সম্মাননা স্বারক দিয়ে বরণ করে নেওয়া হয়।