পাবনা প্রতিনিধি।। পাবনা সিরাজগঞ্জ মহিলা সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নাদিয়া ইয়াসমিন জলি এমপি বলেছেন, যেসব কর্মীরা আওয়ামীলীগকে ভালোবেসে দলের দুঃসময়ে কাজ করেছে তাদের সালাম জানাই। তারাই আওয়ামীলীগের প্রান। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের সবসময়ই মূল্যায়ন করেন। মহিলা আওয়ামীলীগ দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতি করেন। অনেক ত্যাগ স্বীকার করে তারা দলকে ভালোবাসে। দলের দুঃসময়ের নিবেদিত হয়ে দীর্ঘ বিশ বছর ধরে কাজ করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ পাবনা জেলার কর্মী হাজেরা বেগম।
তিনি কাজ করেছেন দলকে ভালোবেসে। হাজেরা বেগম পাবনা দোগাছী ৭,৮,৯, নং ওয়ার্ডের এর সাবেক ওয়াড কাউন্সিলর। আওয়ামীলীগের দুঃসময়ের সেই কঠিন মুহুর্তে রাজপথে আন্দলোন সংগ্রাম করেছেন। একজন নারী দীর্ঘ ২০টি বছর শ্রম দিয়ে গেছেন দলের জন্য। দলের প্রতি ভালোবাসা না থাকলে এটা সম্ভব হত না। আজ তার পরিবার অসহায়। হাজেরা বেগমের স্বামী নুরুদ্দীন কয়েক বছর যাবত স্টোকে আক্রান্ত। শুনেই তাকে দেখতে যান এমপি নাদিয়া ইয়াসমিন জলি। নগদ অর্থ প্রধান করেন এবং এ ধরনের অসহায় মহিলা আওয়ামীলীগ পরিবারের পাশে সবসময় থাকার প্রত্যোয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি রোকেয়া বেগম, সহ সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা পুতুল, যুগ্ন সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি, সাংগঠনিক সম্পাদক হেলেনা বেগম, হাসিনা খাতুন, সদর থানার সভাপতি রাশিদা খাতুন, সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার পলি, উপদেষ্টা সদস্য (জেলা আওয়ামীলীগ) সেলিনা পারভীন বকুল, পৌর সভাপতি শামিমা শিরিন, পৌর সাধারণ সম্পাদক শামিমা শিখা, দোগাছী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের ৪,৫,৬, এর সভাপতি আকেদা বেগম, সদর থানার সাংগঠনিক মরিয়ম বেগম। ৭,৮,৯, এর সভাপতি গোলাপী বেগম। পরে পাবনা দোগাছী ইউনিয়নের ৭,৮,৯ এর সভাপতি গোলাপী বেগমের সভাপতিত্বে উক্ত ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এমপি নাদিয়া ইয়াসমিন জলি। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে মহিলা আওয়ামীলীগকে আরও শক্তিশালী করে দলের জন্য কাজ করার আহ্বান জানান।