এহসান প্লুটো (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ীতে দরিদ্রদের অধিকার সুনিশ্চিত করণে ইভিপিআরএ প্রকল্পের সমাপণী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় রাবেয়া কমিউনিটি সেন্টারে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীতে অতি দরিদ্র জনগণের অধিকার ও প্রবেশ অধিকার সুনিশ্চিত করণে ইভিপিআরএ প্রকল্পের আওতায় ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন,পল্ল¬ীশ্রী ও পামডো’র বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা এপেক্স বডির সভাপতি নিরু সামছুন্নাহার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল,উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস,ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, উপজেলা এপেক্স বডির সহ-সভাপতি শাহাদৎ হোসেন,পল্লীশ্রী’র প্রকল্প সমন্বয়কারী মইনুল হক বাপ্পী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,পল্লীশ্রীর মনিটরিং এন্ড এ্যাভুলেশন অফিসার তরিকুল ইসলাম,ওয়ার্ল্ড ভিশনের এসিসি সাদেকা বেগম, সিনিয়র সিডিএস জান্নাতুন ফেরদৌসী মুক্তা,সিডিএস কৃষ্ণা রবিদাস,জুয়েল রানা,শান্তী সরেন,মমিনুল ইসলাম,আকাশ,আনোয়ার হোসেন এবং পলি রায়সহ উপজেলার ১৮টি আদিবাসী সংগঠনের সিএসও সদস্য।