সিরাজুদ্দোজা পাভেল, মেহেরপুর।।
“জীবনের আগে জীবিকা নয়” “সড়ক দুর্ঘটনা আর নয়” “ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন” এ প্রতিপাদ্য মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পালিত হয়েছে ট্রাফিক সচেতনতা সপ্তাহ-২০১৯।
এ উপলক্ষে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড় ১০ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ওয়াপদা মোড় হয়ে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে পুলিশ সুপার কার্যালয়ে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা বাস মালিক সমিতির লাইন সম্পাদক হাসিবুল ইসলাম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন বাবু প্রমুখ।
এছাড়া অন্যদর মধ্য অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কল) মোস্তাফিজুর রহমান, গাংনী থানার ওসি ওবায়দুর রহমান, মুজিবনগর থানার ওসি আবুল হাসেম, ডি আই ওয়ান ফারুক হোসেন, ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম, ট্রাফিক পুলিশের টিআই-১ ইসমাইল হোসেন, টিআই-২ গোলাম মুজতবা, সার্জেন্ট নাজমুল হাসান, মুজাফ্ফর হোসেন, কোর্ট ইন্সেপেক্টর গোলাম মাহাম্মদ, আব্দুল আউয়াল সহ জেলার পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, মটর শ্রমিক নেতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।