এ কেমন বর্বরতা; চিংড়ি ঘেরে বিষ!
- প্রকাশের সয়ম :
বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
-
১৩৩
বার দেখা হয়েছে

আহসান টিটু।। বিষ প্রয়োগের ফলে বাগেরহাট সদর উপজেলার রনি তালুকদারের চিংড়ি ঘেরে ১৫ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাপালিবন্দর গ্রামে সাড়ে ৬ বিঘা আয়তনের পৃথক দুটি ঘেরে কে বা কারা বিষ দেয়। এতে বুধবার (২৭ নভেম্বর) সকালে ঘেরের সব মাছ মরে ভেসে উঠে।
ঘেরের মালিক রনি তালুকদার বলেন, সকালে ঘুম থেকে উঠে ঘেরে এসে দেখি মাছ মরে ভেসে উঠেছে। রাতের আধারে কে বা কারা এই বিষ প্রয়োগ করে আমার দুটি ঘেরের দশ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি দুর্বৃত্তদের শাস্তি চাই। কৃষি ব্যাংকের ঋণ নিয়ে আমি ঘেরে মাছ চাষ করেছিলাম। এখন কিভাবে ঋণ শোধ করব তা ভেবে পাচ্ছি না।
বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর বলেন, কাপালিবন্দর এলাকায় একটি সংঘবদ্ধ দুষ্ট চক্র রয়েছে। যারা মৎস্য চাষীদের ক্ষতি করার জন্য ঘেরে বিষ প্রয়োগ করেন। রনির ঘেরের মাছ মরার খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসব চাষীরা বিভিন্নভাবে ঋণ করে মাছ চাষ করেন। দুর্বৃত্তের বিষে এভাবে মাছ মারা গেলে চাষীদের পথে বসতে হবে।
Please Share This Post in Your Social Media