নিজস্ব প্রতিবেদক।।সাভারে‘মাদক পরিহার করুন,সুস্থ্য জীবন গড়ন এ শ্লোগানকে ধারণ করে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সাভার থানা মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ। বেসরকারি সংস্থা কারিতাসের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সাভার থানার পুলিশ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সমাজসেবক, এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।সভায় মাদক প্রতিরোধে করণীয় নানা বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করা হয়। এ ছাড়া সভায় অভিমত প্রকাশ করা হয় সমাজের ৯০ শতাংশ অপরাধ মাদকের কারনে সংগঠিত হচ্ছে।
তাই সমাজ থেকে মাদক দুর করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে ঐক্যমত পোষন করা হয়।সাভার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হকের সভাপতিত্বে সভায় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন, পরিদর্শক (ইন্টিলিজেন্ট) মাসুদুর রহমান, সাংবাদিক নজমুল হুদা শাহীন, আওয়ামী লীগ নেত্রী মাহবুবা পারভীন, প্রিন্সিপাল এস এম শামীম হোসেন,এস আই আলমগীর হোসেন, এস আই আবদুল হামিদ, সমাজকর্মী শিরিন আক্তার, হাজী আবদুল আজিজ প্রমুখ এ সভায় বক্তব্য রাখেন।