নারীদের আত্ম কর্মসংস্থানের জন্য চেক বিতরণ করলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
-
১১৮
বার দেখা হয়েছে

সিরাজুদ্দোজা পাভেল, মেহেরপুর।।
“শেখ হাসিনার বার্তা,নারী পুরুষ সমতা” এই শ্লোগানে মেহেরপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় ১৩ তম ব্যাচের মহিলাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বামনপাড়াস্থ জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় মহিলা সংস্থা মেহেরপুর জেলা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার শেখ হাসিনা নারীদের জন্য আত্ম- কর্মসংস্থানের জন্য পুরুষের পাশাপাশি ব্যাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেছেন। নারীরা যেন নিজের পায়ে দাড়াতে পারে এই জন্য সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ফারহাদ হোসেন এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার জন্য বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে, শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছে, স্কুলের পরিবেশ সুন্দর হচ্ছে। ১৫ বছর আগে দেশের যে চিত্র ছিলো এখন আর তা নেই। অর্থনৈতিক উন্নয়নের কারণে দেশের মানুষ কেই পুষ্টিহীন নেই। সবই হচ্ছে আওয়ামীলীগ সরকারের আমলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪১ সালে আমাদের এই দেশ বিশ্বের একটি উন্নয়ত সমৃদ্ধি দেশ হিসেবে দেখতে চাই।
সদর উপজেলা নিবার্হী অফিসার মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলি। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হিরা। পরে ৫০ জন মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ১৫ হাজার করে সর্বমোট ৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরন করেন।
Please Share This Post in Your Social Media