আমাদেরবাংলাদেশ ডেস্ক।।
রাজধানী থেকে বিএনপির আরো তিন নেতাকে আটক করেছে পুলিশ। আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি পালন করে বের হওয়ার সময় বিএনপির ৩ নেতাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠানে এসেছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদ। অনুষ্ঠান শেষ করে তারা প্রেসক্লাব থেকে বের হতে গেলে ওই সময় পুলিশ তাদের আটক করে।
এবিএম মোশাররফসহ তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান। তিনি জানান, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ওই তিনজনকে আটক করা হয়েছে। আজই তাদের আদালতে পাঠানো হবে।