লালমনিরহাট সংবাদদাতা।।
কোমলমতি শিশুদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে স্কুল পর্যায়ে নিজ উদ্দোগে আলোচনা সভার আয়োজন করেছেন বীরমুক্তিযোদ্ধা আজিম মিয়া।
রবিবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের টিএন্ডটি পাড়ায় সোনার তরী কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে এ আলোচনা সভার আয়োজন করেন বীরমুক্তিযোদ্ধা আজিম মিয়া।
বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজ উদ্দিনের সভাপতিত্বে মুল আলোচক হিসেবে শিশু শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করেন বীরমুক্তিযোদ্ধা আজিম মিয়া। এসময় তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন কাহিনী সম্পর্কেও আলোচনা করেন তিনি। শেষে আদিতমারীর বুড়িরবাজারে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের পাশে অবৈধ দখলে দোকান উচ্ছেদের জোর দাবী জানান।
তিনি আরো বলেন, আদিতমারী রেল স্টেশনে স্থাপিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর রাস্তাটি মেরামতেরও দাবী করেন। তিনি এসব দাবী আগামী ১৬ ডিসেম্বরের আগে প্রশাসনকে মেনে নেয়ার আহব্বান জানান।
এসময় আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক, শিক্ষক উপস্থিত ছিলেন।