আমাদেরবাংলাদেশ ডেস্ক।।
কুষ্টিয়ার ভেড়ামারায় ইভটিজিংয়ের প্রতিবাদ করার কারণে দুই ভাইকে হত্যা মামলায় ৪ জনের ফাঁসি ও ৭ জনের যাবজ্জীবন
কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থ দন্ড দেওয়া হয়।
আজ (রোববার) সকালে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মোঃ কামাল হোসেন, মোঃ কামরুল প্রামানিক, মোঃ সুমন প্রামানিক এবং মোঃ নয়ন শেখ।
মামলার এজহারে জানা যায়, ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ২০১৬ সালের ২৫ এপ্রিল মুজিবর রহমান মাষ্টার ও মিজানুর রহমানকে আসামিরা কুপিয়ে গুরতর আহত করে। এতে মুজিবুর রহমান ঘটনাস্থলেই নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় নিহত হন মিজানুর। এ ঘটনায় মোঃ জাকারুল ইসলাম বাদি হয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থানায় মামলা করেন।