কচুয়ায় বাসচাপায় শিশু নিহত
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
-
১২৬
বার দেখা হয়েছে

বাগেরহাট সংবাদদাতা।। বাগেরহাটের কচুয়ায় বাসচাপায় বাইজিদ শেখ (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কিসমত পিঙ্গুরিয়া (গাবতলা) নামক স্থানের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইজিদ শেখ কিসমত পিঙ্গুরিয়া গ্রামের বাদশা শেখের ছেলে।
কচুয়া থানার এসআই হাবিবুর রহমান জানান, সকালে মোরেলগঞ্জের তুলাতলা এলাকার থেকে অটোযোগে মায়ের সঙ্গে নিজ বাড়িতে আসছিল বাইজিদ শেখ। সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কিসমত পিঙ্গুরিয়া (গাবতলা) নামক স্থানে অটো থেকে নেমে ভাড়া দিচ্ছিলেন বাইজিদের মা।
এসময় বাইজিদ রাস্তা পার হয়ে বাড়িতে যাওয়ার সময় মোরেলগঞ্জগামী এক বাস তাকে চাপা দেয়। এতে বাইজিদের মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় সে।
ঘাতক বাসচালক পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Please Share This Post in Your Social Media