বাগেরহাট সংবাদদাতা।। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবৈধভাবে অনুপ্রবেশ করে অভয়ারন্যে কাঁকড়া ও মাছ আহরণের অভিযোগে ২৪ জন জেলেকে আটক করেছে শরণখোলা রেঞ্জের বগী স্টেশনের বন রক্ষিরা। এসময় ১১৫০ কে,জি কাঁকড়াসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।
বগী ষ্টেশন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, গতকাল সোমবার সন্ধ্যায় বলেশ্বর নদীতে নিয়মিত টহল দানকালে অফিস সংলগ্ন মরাবগী এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশ এবং অভয়ারন্যে কাঁকড়া আহরনের অভিযোগে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলায়। অভিযুক্ত জেলেদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।