পাবনা সংবাদদাতা।। পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় আমাদের উন্নত হতে হবে।আমরা বড় বড় চাকরি করছি বড় ডাক্তার হচ্ছি,বড় ইঞ্জিনিয়ার হচ্ছি কিন্তু মানবিক শিক্ষার কতটুকু শিক্ষিত হচ্ছি! মানুষকে যদি মানবিক করে গড়ে তুলতে না পারি তবে বড় বড় ডাক্তার ইন্জিনিয়র হয়ে লাভ নেই।সেই শিক্ষায় শিক্ষিত হয়ে লাভ নেই যে শিক্ষায় শুধু বড় বড় ডিগ্রী ছাড়া মানবিকতা নেই, নৈতিকতা নেই।
আমাদের সন্তানদেরকে মানবিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। মানুষকে প্রকৃত মানুষ বানাতে হবে।বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি নুরুন্নাহার এর সভাপতিত্বে তিনি আরো বলেন মানসিকতার পরিবর্তন করতে হবে নারীদের সম্মান দিতে হবে।
ধর্ষন ও যৌন নিপীড়ন সহ সকল মানবতার বিরদ্ধে অপরাধ আসুন রুখে দাড়াই। সভায় স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, এড: কামরুন নাহার জলি সংগঠনের সুস্পষ্ট দাবী তুলে ধরেন এবং নারী নির্যাতন মুক্ত পাবনা গড়ার আহŸান জানান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা সিটি কলেজের প্রভাষক, শামসুন নাহার বর্না, অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক কৃষিবিদ, জাফর সাদেক, বøাষ্ট এর সমন্বয়কারী এড: মো: আলমগীর হোসেন, অবশর প্রাপ্ত কর্মকর্তা, মো: শফি উদ্দিন মিয়া, ডা. আইনুন নাহার, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের, প্রধান শিক্ষক, মোছা: হাছিনা আক্তার রোজী, এড. আজিজা তামান্না স্বর্না, রোটা: পিপি এম এ জলিল, ওসাকার নির্বাহী পরিচালক, মো: মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মো কোবাদ আলী, শিক্ষার্থী, আবীর মো: জাহিদ।
সভায় অন্যান্যদের মদ্ধে বক্তব্য রাখেন বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধি। বক্ত্যারা নারী নির্যাতন প্রতিরোধে বিষয়ে বিভিন্নদিক তুলে ধরেন এবং নারী সমাজকে যথাযথ মর্যাদা দিয়ে এগিয়ে নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।
রনি ইমরান
আবা/রিফাত/ইমরান