দুর্গাপুর (নেত্রকোনা)সংবাদদাতা।।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌরবাজারের তালুকদার মার্কেটের দ্বিতীয় তলায় এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটে । বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ আগুনের সূত্রপাত হয় ।
স্থানীয সূত্রে জানা যায় দুপুর দিকে হঠাৎ তালুকদার মার্কেটের দ্বিতীয় তলার একটি গুদাম ঘর থেকে ধোঁয়া বের হতে থাকে এবং সে ধোঁয়া মার্কেটের চারদিকে ছড়িয়ে পড়ে সাথে সাথে ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । দ্বিতীয় তলার পুড়ে যাওয়া গুদাম ঘরটি ছিলো তালুকদার মার্কেটের ভাড়াটিয়া জীবন চক্তবর্ওীর ।
দুর্গাপুর ফায়ার সার্ভিস লিডার সাইফুল ইসলাম বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করি এবং ৩লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে যায় ।
আবা/রিফাত/ রাজেশ