মাগুরা সংবাদদাতা।। শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ (৪ ঠা ডিসেম্বর) বুধবার বিকালে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজজুল হক মনি-এর ৪১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় শেখ ফজজুল হক মনি-এর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেঁটে জন্মবার্ষিকী পালন করে নেতাকর্মিরা।
বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের দায়িত্ব প্রাপ্ত যুবলীগ নেতা ও শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন,মাগুরা জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা আরজান বাদশা,খাঁন তৈয়বুর রহমান,হাসানু্জ্জামান হান্নান,বাবুল রেজা,বিল্লাল হোসেন,মনিরুজ্জামান লাল্টু সহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজজুল হক মনির স্মৃতিচারণ করেন।এবং তাঁর আদর্শে অনুপ্রানিত হয়ে যুবলীগকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।