রানীশংকৈলে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
-
১১৭
বার দেখা হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা।। অভিগম্য আগামীর পথে’ এই পতিপাদ্যকে সামানে রেখে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৮ তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে একটি র্যালি বের করা হয়। পরে হলরুমে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম ও সাংবাদিকবৃন্দ। এছাড়াও আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুল, বগলাডাঙ্গী প্রতিবন্ধী স্কুল ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শেষে চিত্রাঙ্কান প্রতিযোগিতায় বিজয়ী ৩ জন প্রতিবন্ধীকে পুরুস্কার প্রদান করা হয়। পরে প্রতিবন্ধীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আবা/রিফত/হুমায়ন
Please Share This Post in Your Social Media