আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচ জন।
আজ (শুক্রবার) সকাল সোয়া ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারীপাড়ার গ্রামের মৃত হাজী কামাল উদ্দিন সরকারে ছেলে হাজী আব্দুল করিম সরকার (৬০), করিমের স্ত্রী মাতোয়ারা সরকার (৫০) ও মেয়ে কানিজ ফাতেমা (৩০)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইবুর রহমান জানান, সকালে সিরাজগঞ্জ থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে মাইকোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়। আহত হয় আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।