লিয়াকত হোসেন রাজশাহী বুর্যো।। রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউপির পারিলাডাঙ্গা বিলে প্রায় ৫০ বিঘা চার ফসলী জমি নস্ট করে রায়ঘাটি ইউপি চেয়ারম্যান অবৈধ পুকুর খনন করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান প্রভাববিস্তার ও ক্ষমতার দাপট দেখিয়ে নিরীহ কৃষকদের জমি ইজারা দিতে বাধ্য করেছে। তারা বলেন, এসব অবৈধ পুকুর খনন করা হলে জলাবদ্ধতার কারণে বিলের শত শত বিঘা ফসলী জমির ফসলহানী হবার আশঙ্কা রয়েছে।
গ্রামবাসীর অভিযোগ সংশ্লিষ্ট বিভাগের এক শ্রেণীর কর্মকর্তার যোগসাজশে প্রকাশ্যে দিবালোকে ৬টি (ইস্কেবেটর) ভেকু মেশিন দিয়ে এসব পুকুর খনন করা হচ্ছে। মুঠো ফোনে বিষয়টি মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি খুব দ্রুত ব্যাবস্থা নিবেন বলে আমাকে আস্বাস দেন!
এদিকে এসব অবৈধ পুকুর খননের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে বিরাজ করছে থমথমে জনক পরিস্থিতি। কিন্তু পুকুর খননকারী ইউপি চেয়ারম্যান প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না, অনেকক্ষেত্রে প্রতিবাদ করেও প্রতিকার তো মিলেনা বরং উল্টো নানান ভাবে হয়রানির শিকার হতে হয়।