জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটের আক্কেলপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার হয়েছে।
আক্কেলপুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়নের খাঁ পাড়া গ্রামের শাহাপুকুর তিন রাস্তার মোড়ে একটি বট গাছের নিচে সংঘবদ্ধ ডাকাতেরা রায়কালী বাজারে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিলে গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ ও ওসি তদন্ত মোঃ আবু রায়হান সঙ্গীয় ফোর্সসহ ৭ ডিসেম্বর রাত ১২.৫৫ মিনিটে উক্ত এলাকায় এক আকর্ষিক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হোন।
গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ জেলার শ্রীধরপুর গ্রামের ফজলুর রহমান মন্ডলের ছেলে রতন মন্ডল (৩১), জয়পুরহাট সদর উপজেলার প্রামানিকপাড়া এলাকার মৃত শাহাবুল ইসলাম দুলুর ছেলে সোহেল রানা (২৫) ও পাঁচবিবি উপজেলার বিন্নিপাড়া এলাকার হায়বর আলীর ছেলে মোজাম্মেল মন্ডল (৪৭) বলে জানা গেছে।
উপরোক্ত বিষয়ে আক্কেলপুর থানার ওসি মোঃ আবু ওবায়েদ জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধীক মামলাও রয়েছে।
জয়পুরহাট/রিফাত/রায়হান