লালমনিরহাট সংবাদদাতা।। আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে চলছে নেতাকর্মীদের মাঝে চুলছেরা বিশ্লেষণ। তৃনমুল আওয়ামীলীগের নেতাকর্মীরা আবারও মতিয়ার রহমানকে সাধারন সম্পাদক হিসেবে দেখতে চান। কারণ হিসেবে তারা দাবী করেন,দীর্ঘদিন ধরে জেলা আওয়ামীলীগের হাল ধরে আছেন মতিয়ার রহমান। একাধারে তিনি জেলা পরিষদেরও চেয়ারম্যান হিসেবে নির্বাচিত। দলীয় নেতাকর্মী মতিয়ার রহমানের বিকল্প মতিয়ার রহমানকে দেখছেন। তিনি আওয়ামীলীগের নিবেদিত একজন কর্মী। সুখে দুঃখে সব সময় মতিয়ার রহমানকে কাছে পান।
এদিকে জেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে আরো একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। তবে দলীয় নেতাকর্মীরা মতিয়ার রহমানকে সাধারন সম্পাদক হিসেবে দেখতে চান। তাদের একটাই দাবী মতিয়ার রহমানকে সাধারন সম্পাদক হিসেবে।
লালমনিরহাট জেলা আওয়ামীলীগ রাজনৈতিক দলের প্রাণ পুরুষ হিসেবে পরিচিত অ্যাডভোকেট মতিয়ার রহমান। তিনি দুর্দিনে দলের নিবেদিত প্রাণ। দলের কান্ডারী পদে এখন পর্যন্ত যে ক’জন নেতার নাম আলোচনায় রয়েছে তার মধ্যে বর্তমান কমিটির সাধারন সম্পাদক মতিয়ার রহমান রয়েছেন আলোচনার শীর্ষে। একাধারে তিনি যেমন একজন দক্ষ
রাজনীতিবিদ, দক্ষ আইনজীবি ও তেমনি সমাজসেবকও বটে।
গরীব দুঃখী অসহায় মানুষের কাছে তিনি নিবেদিত পুরুষ। ঈদ উল ফিতর
ও ঈদ-উল আযহার সময় মতিয়ার রহমান ছুটে যান এসব অসহায় মানুষের পাশে। তিনি তাদের সাথে ভাগাভাগি করে নেন তাদের আনন্দ। এছাড়া তিনি নিজ এলাকার দলীয় কার্যালয়ে দুঃস্থদের জন্য প্রতিবছর শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবি ও সেমাই-চিনি ক্রয়ের অর্থ বিতরন করে থাকে। শুধু তাই নয়, খোঁজ খবর রাখেন দলীয় নেতাকর্মীদের বিষয়েও। জেলার মানুষ তাকে এবারও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে তাকেই দেখতে চান।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, দীর্ঘদিন যাবত জেলা আওয়ামীলীগের হাল ধরে আছি। আশা করছি এবারও সম্মেলনে আমাকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হবে। আর নির্বাচিত হলে দলকে আরো চাঙ্গা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
লালমনিরহাট/রিফাত/সুলতান