দুর্গাপুরে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত
- প্রকাশের সয়ম :
রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
-
১১৭
বার দেখা হয়েছে

দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা।। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার শুকনাকড়ি নামক স্থানে আজ সকালে ট্রাকের চাপায় মিয়া উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত মিয়া উদ্দিন দুর্গাপুর উপজেলার বাউরতলা গ্রামের হামেল আলী তালুকদার এর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় রোববার সকালে মিয়া উদ্দিন রাস্তা পার হতে গেলে ঠিক সে সময়ে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাঁকে চাপা দেয় এবং সে ঘটনাস্থলে মারা যায়। পরে স্হানীয়রা দ্রুত ছুটে আসলে ট্রাকটি পালিয়ে যায়।
এ ব্যাপারে পুলিশ উপপরিদর্শক আসাদুজ্জামান আসাদ জানান পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নেত্রকোনা/ রিফাত/রাজেশ
Please Share This Post in Your Social Media