দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সুদৃঢ় ও সুস্পষ্ট : জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ
- প্রকাশের সয়ম :
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
-
১২৩
বার দেখা হয়েছে

বাগেরহাট সংবাদদাতা।। ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। অতপর দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন, গণসাক্ষরতা, শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কালেক্টরেট চত্বরে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শাওন মিয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দুর্নীতিকে না বলুন এবং দুর্নীত প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান।
বাগেরহাট/রিফাত/টিটু
Please Share This Post in Your Social Media