লিয়াকত হোসেন রাজশাহী।। হাইব্রীড ও বিতর্কিত প্রকৌশলীদের নিয়ে আইইবি রাজশাহী কেন্দ্রের ২০২০-২০২১ মেয়াদে নির্বাচনে রাজশাহী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতৃত্বে প্যানেল গঠনের জোর তৎপরতা শুরু হয়েছে। আজ রবিবার (০৮ ডিসেম্বর) আইইবি রাজশাহী কেন্দ্রের ২০২০-২০২১ মেয়াদে নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। অভিযোগ রয়েছে যে এই প্যানেল গঠনের নেপথ্যে রাজশাহী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক পিডিবি কাটাখালীর তত্ত্ববধায়ক প্রকৌশলী আশিক রহমান বিপুল অর্থের বিনিময়ে ত্যাগী; সাবেক ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের প্রকৌশলীদের বাদ দিয়ে হাইব্রীড ও বিতর্কিত প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ পদ দেয়ার জোর তৎপরতা চলছে।
অভিযোগ রয়েছে যে প্রকৌশলী লুৎফুর রহমান যখন রাবির পরিকল্পনা উন্নয়নের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তখন তিনি তৎকালীন রাবি ছাত্রদলের আহ্বায়ক ও বর্তমানে জেলা বিএপির নেতা আনোয়ার হোসেন উজ্জলকে দিয়ে সমস্ত রাবির উন্নয়নের কাজ করাতেন এবং এতে তার একটা মোটা অঙ্কের পারসেন্টেজ থাকতো।
এছাড়াও রুয়েটের সিন্ডিকেট সদস্য হয়েও তিনি রুয়েট প্রসাশনের আইন অমান্য করে চুক্তিভিত্তিক রুয়েটের পরিকল্পনা উন্নয়নের দায়িত্ব নেন এবং এই দায়িত্ব পাওয়ার পরে তিনি বড় বড় দূনীতি ও নিয়োগ বানিজ্যে জড়িয়ে পড়েন। আবারও উজ্জ¦লকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু হলের কাজটি তিনি করান এবং এই হলের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার হওয়ায় ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। বঙ্গবন্ধু হলের কাজ দেখা শুনার দায়িত্বে ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী পুর কৌশল বিভাগের অধ্যাপক ড. সফিউদ্দীন মিয়া। এই কাজ নি¤œ মানের করতে এবং মুখ বন্ধ করতে ঠিকাদার আনোয়ার হোসেন উজ্জ্বল সফিউদ্দিন মিয়াকে একটি মোটরসাইকেল উপঢৌকন দেন।
প্রকৌশলী লুৎফুর রহমান তৎকালীন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল আলম বেগের আমলে রুয়েটের ৫০ বছর পূর্তি উদযাপনের নামে ২ দুই লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলো তা লোপাট করেন তার হিসাব এখনও দেননি। প্রকৌশলী লুৎফুর বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতির এবং বর্তমান মেয়াদে(২০১৮-২০১৯) আইইবি রাজশাহী চেয়ারম্যান পদে থাকা সত্ত্বেও আইন অমান্য করে আইইবি রাজশাহী কেন্দ্রের ২০২০-২০২১ মেয়াদে নির্বাচন পরিচালনা কমিটির চেয়্যারম্যানের দায়িত্ব পালন করছেন এই নিয়ে প্রকৌশলীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এই ব্যাপারে আইইবি এর এক সদস্যের সাথে কথা বললে তিনি আমাদের নাম না প্রকাশ করার শর্তে বলেন যে কোন পদে বহাল থেকে নির্বাচন কমিটির চেয়ারম্যান হওয়া যায় না এটি আইইবি গঠনতন্ত্রের পরিপন্থী। লুৎফুর রহমানের চেয়ারম্যান হওয়ার মূল লক্ষ হচ্ছে যে মূলত তার ও আশিক রহমানের পদ বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদে টিকিয়ে রাখা এবং হাইব্রীড ও বিতর্কিত প্রকৌশলীদের নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২০ সালে অনুষ্ঠিতব্য আইইবি নির্বাচনে অংশগ্রহণ করা।
এছাড়াও আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানি সম্পাদক প্রকৌশলী তারেক মোশারফের অনেক অপকর্মের অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রকৌশলী তারেক মোশাররফ বর্তমানে কাটাখালী বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে আছেন। তিনি ও আশিক রহমান দায়িত্বে থাকা অবস্থায় বিনা টেন্ডারে টাকা লেনদেনের মাধ্যমে তাদের পছন্দমত লোকদের কাজ পাইয়ে দেন। এছাড়াও কর্মকর্তাদ্বয়ের বিদ্যুৎ কেন্দ্রে লবণ ও তেল সাপ্লাইয়ে রয়েছে বিশাল দূনীর্তি। বিদ্যুৎ কেন্দ্রের এই অনিয়মও দূনীতির অভিযোগ নিয়ে মুঠোফোনে পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী জনাব খালেদ মাহমুদের সাথে কথা বললে তিনি আমাদের বলেন যে তিনি ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখবেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন ।