লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে দূর্নীতি প্রতিরোধ দিবসে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়েছে। সোমবার সকালে লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের আদিতমারী বুড়িরবাজার নামক স্থানে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, সম্পাদক মোজাম্মেল হক, সরকারী আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শওকাত আরা সিদ্দিকা, উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী, আদিতমারী প্রেস ক্লাবের সভাপতি ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ফরহাদ আলম সুমন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে সরকারী আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।
লালমনিরহাট/রিফাত/সুলতান