লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে জুয়া খেলারত অবস্থায় ৬ জন জুয়ারিকে গ্রেফতার করেছেন আদিতমারী থানা পুলিশ।
রবিবার রাতে উপজেলার সাপ্টিবাড়ী এলাকা থেকে আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) রনজু মিয়ার নেতৃত্বে মোবাইল ডিউটিরত একটি পুলিশের টিম জুয়াখেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার করেন।
এরা হলেন ঃ উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজার এলাকার মজমুল
হকের ছেলে মাহফুজ আলম সোহেল (৩২), সারপুকুর ইউনিয়নের সারপুকুর তেলীটারী গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল বাকি (২৩), একই এলাকার সারপুকুর মাঝপাতা গ্রামের আবুল হোসেনের ছেলে মকবুল হোসেন (৩৫), সাপ্টিবাড়ী ইউনিয়নের জামুরটারী গ্রামের মকবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩১), সাপ্টিবাড়ী এলাকার ফজলার রহমানের ছেলে রানা মিয়া (২৬) ও লালমনিরহাট সদর উপজেলার হারাটি কালিপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে আয়নাল হক (৩০)।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা মোতাবেক একটি মামলায় ৬ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
লালমনিরহাট/রিফাত/সুলতান