ধামরাই সংবাদদাতা।। নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে সাবেক মন্ত্রী শাহজাহান খানের মিথ্যাচারের প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ধামরাই উপজেলা শাখা।
সোমবার বিকালে ধামরাই বাজার জনতা ব্যাংকের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উপজেলা শাখা‘র সভাপতি নাহিদ মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেয় প্রায় ২ শতাধিক মানুষ এর মধ্য ৫০ জন চালক ছিল। মানববন্ধন শেষে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিন্তকরণে নিরাপদ সড়ক চাই দীর্ঘদিন কাজ করছে। যার প্রতিষ্ঠা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে স্বেচ্ছাসেবী হিসেবে সারা দেশে লাখ লাখ তরুণরা কাজ করছেন।
জনতার নায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সাবেক মন্ত্রী শাহজাহান খান যে কুটক্তি করেছেন তাঁর প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, সাবেক এই মন্ত্রী দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। তাঁর প্রত্যক্ষ মদদে সড়ক পথে নৈরাজ্য সৃষ্টি করছে পরিবহণ মালিক ও শ্রমিকরা। ইলিয়াস কাঞ্চনকে নিয়ে কুটিক্তি করায় অভিলম্বে নিঃশর্তে ক্ষমা চাইতে শাহজাহানের প্রতি হুশিয়ারি প্রদান করেন বক্তারা।
ধামরাই/ রিফাত/রওনক