নীলফামারী সংবাদদাতা।। নীলফামারীর ডোমারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ডিসেম্বর)বিকেলে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ পুরাতন ভবন মাঠে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এ সময় অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, ডোমার পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, উপজেলা কৃষকলীগের সভাপতি হাবিবুল হক দুলার প্রমূখ উপস্থিত ছিলেন।
খেলা দেখতে আসা হাজারও মানুষের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। ক- গ্রæপে প্রথম হয়েছেন, মহসিন, রংপুর। দ্বিতীয় মিল্টন, বোদা। খ- গ্রæপে প্রথম লিটন, নীলফামারী। দ্বিতীয় শাহাদাত, পঞ্চগড়। গ- গ্রæপে প্রথম আইনাল, বোদা। দ্বিতীয় বাবু ডাক্তার, হরিণচড়া। ঘ- গ্রæপে প্রথম হয়েছেন বেলাল, ডোমার ও দ্বিতীয় হয়েছে মিঠুন, নওগাঁ। শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। উক্ত খেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধীক ঘোড়া এতে অংশ নেয়।
নীলফামারি/রিফাত/সুজন