লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী বুড়িরবাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের নামে ১৪ শতক খাস জমি বরাদ্দের দাবীতে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ সমাবেশ করেছেন।
বুধবার দুপুরে বিক্ষোভ সমাবেশ শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে দিয়েছেন মুক্তিযোদ্ধারা।
সমাবেশে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মহেন্দ্র নাথ রায়,বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক সাংগঠনিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আজিম মিয়া।
এসময় বক্তারা বিক্ষোভ সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চলাচলের রাস্তা ,কমপ্লেক্সের পাশে ২২ শতক খাস জমি ও মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের পাশে ১৪ শতক খাস জমি বরাদ্দেরও জোর দাবী করেন। আগামী ১৬ ডিসেম্বরের আগে এসব দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন মুক্তিযোদ্ধারা।
লালমনিরহাট/রিফাত/সুলতান