খুলনা সংবাদদাতা।। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন খুলনা বিভাগীয় ও জেলা কমিটির সমন্বয়ে র্যালী, মানবাধিকার সুরক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মুখ থেকে র্যালীটি শুরু হয় নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।
র্যালী শেষে “মানবাধিকার সুরক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শাওনের সভাপতিত্বে এড. আইয়ুব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুল হক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম, উপ-পরিচালক (স্বাস্থ্য) সৈয়দ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আইন সহায়তা কেন্দ্র খুলনা জেলা সভাপতি আব্দুল কাইয়ুম খান। এছাড়া বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি শেখ মনির হোসেন, মোঃ আসিফ ইকবাল, মহিলা ও শিশু সম্পাদিকা জুবাইয়া নওশিন, অনুসন্ধান কর্মকর্তা খন্দকার নজরুল ইসলাম মিলন, শরীফ মোল্যা, মো. শামীম, ফেরদাউস, আব্দুল আহাদ, আশিস প্রমুখ। অনুষ্ঠান শুরুতে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের পক্ষ হতে বিভিন্ন ক্যাটাগরীতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।