মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুর শহরের ওয়াপদা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আনারুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রাধিকানগর গ্ৰামের মৃত ছেলু মন্ডলের ছেলে।এলাকাবাসী মোটরসাইকেল চালক হৃদয় (১৩) কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আটক হৃদয় মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
এ সময় পুলিশ সিটি বাজাজ মোটরসাইকেল উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকাল ১০টার দিকে আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মেহেরপুর জেনারেল হাসপাতাল সড়কের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয় এসময় ঘটনাস্থলের ঐ বৃদ্ধ নিহত হয়।
মেহেরপুর/রিফাত/পাভেল