ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত টুটুল
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
-
১২২
বার দেখা হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতা।। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ ঝিনইদহ জেলার জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে মনোনয়নের জন্য জেলা পর্যায়ের মনোনয়ন কমিটি মোঃসাইদুর রহমান টুটুল কে নির্বাচন করেন।ঝিনাইদহ জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ১৫ নং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে তিনি কমরত আছেন।তিনি নৃসিংহপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
তাহার পিতা মোঃহাতেম আলী শেখ বাংলাদেশের কৃষক প্রতিনিধি ছিলেন।তাহার মা একজন প্রাক্তন সহকারী শিক্ষকা। তিনি ২০০৬ সালে ১৭ নং গান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগদান করেন। তিনি মোবারকগঞ্জ চিনিকল থেকে এসএসসি পাশ করেন,মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। তিনি সরকারি কেসি কলেজ ঝিনাইদহ থেকে অর্থনীতিতে মাস্টার্স শেষ করেন।এছাড়াও তিনি আইসিটিতে বিশেষ দক্ষতা অর্জন করেন।তিনি গত সপ্তাহে শিক্ষক বাতায়নে দেশ সেরা কন্টেন্ট নির্মাতা হন। আইসিটিতে বিশেষ দক্ষতা থাকায় এটুআই (প্রধানমন্ত্রী কার্যালয়) থেকে জেলা অ্যাম্বাসেডর নিযুক্ত হন। তিনে নিজে মাল্টিমিডিতে পাঠদান করেন এবং নিজ বিদ্যালয়ের সকল শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করেন এবং সকলে পাঠদান দিতে সক্ষম হন।এছাড়াও জেলার অন্যান্য শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য নিরালস ভাবে প্রশিক্ষণ সহ বিভিন্নভাবে সহোযোগীতা করেন।তিনি নিজের বিদ্যালয়ের পঠন দক্ষতা বৃদ্ধির জন্য শিশুর শতভাগ শিখনফল অর্জন সহ এসআরএম,পত্রিকাপাঠ,ওয়ান ডে ওয়ান ওয়ার্ড গেম,সুন্দর হাতের লেখা শেখানো, শব্দ কার্ড ব্যাবহার করে শিক্ষার্থীর ভীতি দুর করেন । গণিত ভীতি দুর করতে অভিভাবক সমাবেশে আলু,পিয়াজ,রসুন,মরিচ,ডিম ব্যাবহার করে অভিভাবক গণিতের ধারনা দিয়ে শিশুদের এগুলি দিয়ে গণণা,যোগ,বিয়োগ ধারণা দান করে কাজে লাগানোর চেষ্টা করেন। নিজের দক্ষতা বৃদ্ধিতে শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠের ৩৫ টি কোর্স সফল ভাবে শেষ করেন। এই দক্ষতা অন্য শিক্ষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
ঝিনাইদহ জেলার সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার একটি অনুষ্ঠানের মাধ্যামে শ্রেষ্ঠদের ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন।এসময় ঝিনাইদহ জেলার সদর উপজেলার ২১৫ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ,ইউআরসি ইন্সট্রাকটর সদর, উপজেলা শিক্ষা অফিসার জনাব সুধাংশু শেখর বিশ্বাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুল রহমান রাসেল,সহকারী কমিশনার ফারজানা হক,উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ উপস্থিত ছিলেন এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বদরুদ্দোজা শুভ।
ঝিনাইদহ/রিফাত/সম্রাট
Please Share This Post in Your Social Media