জবি প্রতিনিধি।।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল ইসলাম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার। সিরাজুল ইসলাম খানের মৃত্যুতে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) ভোর ৩ টায় সিরাজুল ইসলাম খান রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য , ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন , অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান , বাংলাদেশ অনুজীব বিজ্ঞানী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিষ্ঠা লগ্নে সেন্টার অফ এক্সিলেন্স-জিআই এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নর্থ সাউথ বিশ্ববিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেল অ্যান্ড লাইফ সায়েন্সের ডিনের দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের মাঠে অনুষ্ঠিত মরহুমে নামাজে জানাযায় জগন্নাথ বিশ্ববিদালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। তাঁর মরদেহ নিজ গ্রামের বাড়ীতে দাফন করা হবে।