মেহেরপুর সংবাদদাতা॥ মেহেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা আওয়ামী যুবলীগের পক্ষ হতে স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টার দিকে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পন করা হয়। এসময় জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম আনু, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এ কে আজাদ সাগর ,যুবলীগ নেতা আল মামুন সহ মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সভায় অংশ নেয়।
মেহেরপুর/রিফাত/পাভেল