নিজস্ব প্রতিবেদক।। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে। শিশু থেকে বৃদ্ধ অধিকাংশের হাতে লাল-সবুজের পতাকা, মুখে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ এলাকা। মহান এ দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে হাজারো জনতার খণ্ড খণ্ড মিছিল। থেকে ভেসে আসছিল নানা স্লোগান।জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের ৪৮ বছর উদযাপন করতে আসা হাজারো মানুষের মধ্যে ছিল বাঁধভাঙা উল্লাস। তবে এর মধ্যেও ৩০ লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে ভোলেননি তারা।
অনেককেই দেখা গেছে দেশাত্মবোধক গানের সঙ্গে কণ্ঠ মেলাতে। শহীদদের প্রতি সম্মান জানাতে তাদের হাতে ছিল নানা রংয়ের, নানা বর্ণের ফুল। আবার অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর নীরবতা পালন করেছেন। এরইমধ্যে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন,আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। সোমবার সকাল ১০ টায় সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম স্বপন এর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তারা।
আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজু বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এক বিশাল রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্যদিয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। সে সময় হাজারও তাজা প্রাণ হারিয়েছে, আর সম্ভ্রম হাড়িয়েছে হাজারও মা-বোন। এমন বীর শহীদদের স্মরণে অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠনের মতো আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও শ্রদ্ধা জানিয়েছে।এ সময় তারা বলেন,আমরা চাই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা চির অম্লান হয়ে থাকুক।
শ্রদ্ধা নিবেদন কালে এসময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উপদেষ্টা ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের চেয়ারম্যান আওরঙ্গজেব কামাল,সাধারণ সম্পাদক জহির ইসলাম লিটন,সাংগঠনিক সম্পাদক পাপ্পু, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ,মোঃ চাঁদ,আব্দুর রাজ্জাক সহ প্রমুখ।