মুরাদ হোসেন খুলনা বিভাগীয় প্রতিনিধি।।যশোরের শার্শায় মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ভাষা সংগ্রামীসহ সব শহীদের প্রতি গভীরভাবে সম্মাননা জানান সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। তিনি এ সময় বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর থেকে তার নাম ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা চলেছে। কিন্তু সেই অপচেষ্টাকারীরাই ইতিহাস থেকে মুছে গেছে। আর বঙ্গবন্ধু রয়েছেন চিরঞ্জীব হয়ে।
আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন আজ বিশ্বে আমাদের সম্মানজনক পরিচিতি দিয়েছে। দেশের অগ্রগতি আরো ত্বরান্বিত হতো, যদি বিএনপি-জামায়াত নেতিবাচক রাজনীতি না করত। তাই আমি বলব, শহীদদের ত্যাগ ও স্বপ্নের প্রতি সম্মান জানিয়ে স্বাধীনতার চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই বিজয় দিবসের অঙ্গীকার হওয়া উচিত সবার। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শার্শা উপজেলা চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্তে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ নুরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন প্রমুখ।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা-পরিচালকের পক্ষে যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুর রহমান সিকদার, সহ স্থানীয় স্কুল, কলেজ ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
নানা আয়োজনের মধ্য দিয়ে শার্শায় বিজয় দিবস পালিত হল। সোমবার মধ্যরাতে তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়। পরে বেনাপোলের কাগজপুকুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পতাকা উত্তোলনের পর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠনসহ সরকারি-বেসরকরি সংগঠনগুলো শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করেন। এরপর সকাল সাড়ে ৮টায় শার্শা ষ্টেডিয়ামে সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন জাতীয় পতাকা উত্তলোন করেন।
এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হয় কুচকাওয়াজ প্রদর্শন। কুচকাওয়াজে অংশ নেয় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, গার্লস গাইড, স্কাউট, শিশু পরিবারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীরা। কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন, শার্শা থানার ওসি আতাউর রহমান। পরে সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এছাড়া বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সকাল ১০টায় বেনাপোল পৌর এলাকায় আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি অংশ গ্রহন করেন। দুপুর ১২টায় বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয় দিবস কেন্দ্রিক আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতায় ২টি খেলায় তিনি অংশ নেন এবং প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরন করেন। বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠের ক্রীড়া প্রতিযোগীতার নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল। সেখানে অংশ গ্রহণ করেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।
এদিকে, শার্শার বিভিন্ন স্থানে বিজয় দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগীতা অনূষ্ঠিত হয়। শার্শার কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু ও সাধারন সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে চালিতাবাড়িয়া বাজারে ১৬ ডিসেম্বর সকালে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।