মেহেরপুরের গাংনীতে পালিত পিতার লালসার শিকার ৫ বছরের এক শিশু
- প্রকাশের সয়ম :
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
-
১৩০
বার দেখা হয়েছে

মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরের গাংনীতে পাঁচ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে তারই পালিত পিতা আবু তাহেরের কাছে। গত রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। আবু তাহের ধানখোলা মাঠপাড়া মৃত ইসলামের আলীর ছেলে। যৌন নির্যাতনকারী শিশুটির মা মফিজা খাতুন জানান, এই মেয়ের বাবার মৃত্যুর পর তাহের আলী সাথে আমার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই আমারে মাসুম বাচ্চা ও আমার উপর শুরু হয় নির্যাতন। ঘটনার দিন আমি বাড়ির পাশে পারিবারিক কাজ করছিলাম। এসময় আমার মেয়ের চিৎকার শুনে বাড়িতে এসে দেখি তাহের আমার মেয়ের উপর যৌন নির্যাতন করছে। এ ঘটনা আমি দেখে ফেলায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য প্রতিনিয়ত তাহেরের হুমকির সম্মুখীন হচ্ছি। শিশুটির মা মফিজা খাতুন আরো জানান, আবু তাহের গত কয়েক বছর আগে তার নিজের যুবতী মেয়েকে ধর্ষণ করে।
এই অপমান সইতে না পেরে, মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা জানান, আবু তাহেরের কাছ থেকে শিশু থেকে পশু এবং নিজের মেয়েও রেহাই পায়নি তার লালসার থাবা থেকে। অবিলম্বে নরপশু তাহেরের বিচারের দাবি করেন এলাকাবাসী। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিলেছে বলে জানান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শায়লা আহমেদ। সোমবার (১৬ ডিসেম্বর) শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য গাংনী থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে গাংনী থানা ওসি ওবায়দুর রহমান জানান বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে লম্পট তাহেরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media