মেহেরপুর সংবাদদাতা॥ নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে কলেজ মোড় ও জেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক আতাউল গনি। পরে পুলিশ সুপার এস.এম মুরাদ আলি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের নেতৃত্বে একটি বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে গিয়ে শহীদদের স্মরনে সকলে পুষ্পার্ঘ অর্পণ করেন।
জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর সভার পক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা বিএনপির পক্ষে সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন ও অপরাংশে জেলা বিএনপির সহ সভাপতি ওমর ফারুক লিটন শহীদদের স্মরনে পুষ্পাঅর্পণ করেন।
এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সালাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউল হক লালমিয়া, আইন বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের পিপি এ্যাাড. পল্লব ভট্টাচার্য, প্রচার সম্পাদক বুলবুল আহমেদ, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিদুল ইসলাম পেরেশান, সরফরাজ হোসেন মৃদুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, সদস্য সাজেদুর রহমান সাজু, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহিদ ইকবাল শিমন, জেলা ছাত্রলীগের পক্ষ হতে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন, সহ সভাপতি আবিদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, থানা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ ও সাধারন সম্পাদক ফয়সাল খান, জেলা সেচ্ছাসেবক লীগের পক্ষ হতে সেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, শহর সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি, তাঁতীলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা। পৌরসভার পক্ষ হতে পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, আব্দুল্লাহ হেল বাপ্পি, জাফর ইকবার, সচিব তৌফিকুর আলম, প্রকৌশলী মহাসিন আলী,
সহ সহ মুক্তিযোদ্ধারা, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও জেলার সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরে সকাল সাড়ে ৮ টার দিকে জেলা স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কুচকাআওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার এসএম মুরাদ আলি। পরে প্যারেড পরিদর্শন করেন তারা। সেখানে শরীরচর্চা প্রদর্শন করে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কুচকাআওয়াজ ও শরীরচর্চা শেষে অতিথিবৃন্দরা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন । এছাড়াও বিজয় দিবস উপলক্ষে নৌকা বাইচ, প্রীতি ফুটবল, কুচকাওয়াজ, শরির চর্চা প্রদর্শনি, আলোক সজ্জা, স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, স্ংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদানসহ বিভিন্ন কমসূচী অনুষ্ঠিত হয়েছে। সন্ধায় শহীদ সামছুজোহা পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।