গাংনীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত সৎ পিতা গ্রেপ্তার
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
-
১৪২
বার দেখা হয়েছে

মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুরের গাংনীতে শিশুর যৌণ নিপীড়নের অভিযোগে সৎ পিতা আবু তাহের (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে গাংনী থানা পুলিশের একটি টীম আবু তাহেরকে গ্রেপ্তার করে। আজ সকালে তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আবু তাহের গাংনীর ধানখোলা গ্রামের মৃত সামসুল ইসলামের ছেলে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, আবু তাহের তার দ্বিতীয় স্ত্রীর শিশু কন্যাকে একা পেয়ে যৌন নিপীড়ন করে। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে আসলে বাড়ি থেকে পালিয়ে যায় তাহের। এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ গোপন সংবাদে আবু তাহেরের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করে।
Please Share This Post in Your Social Media