আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শা গোগা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে শার্শার গোগা সীমান্ত থেকে এ রুপার চালানটি জব্দ করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের গোগা ক্যাম্পের নায়েব সুবেদার শাহ আলম গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে,গোগা সীমান্তের মাঠের মধ্যে থেকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ভারতীয় রূপা আটক করা হয় ।আটককৃত রুপার সিজার মুল্য ১২ লাখ টাকা। এ বিষয়ে শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান এ সংক্রান্ত গোগা বিজিবি ক্যাম্পের থেকে ১০ কেজি ভারতীয় রূপা শার্শা থানায় জিডি করে জমা দিয়ে গেছেন বলে তিনি জানান।