জিল্লু রহমান।। যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মাগুরায় মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে সোমবার (১৬ই ডিসেম্বর)সকালে শহরের নোমানী ময়স্থানস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এরপর বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশন করে পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সকাল ১১টায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দুপুরে বাংলাদেশ শিশু একাডেমী মাগুরার আয়োজনে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলাতেও নানা আয়োজনের মধ্যে দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত