
মেহেরপুর সংবাদদাতা।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের যে সকল নদ-নদী রয়েছে সেগুলো খনন করতে পারলে আমাদের মাছের চাহিদা পূর্ণ হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ৬৪ জেলার অন্তর্গত ছোট্ট নদী, খাল ও জলাশয় পূর্ণ খনন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় কাজলা নদী পুর্নখননের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষি উন্নয়ন সমৃদ্ধ করার জন্য সরকার আজ কৃষকদের মাঝে সার বীজ সবকিছুই দিচ্ছে। ৬ হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি হেলথ সেন্টার করে দিয়েছে। রাস্তাঘাট সহ প্রতিটি স্কুল কলেজ ভবনের বিল্ডিং দৃষ্টিনন্দন করে দিচ্ছে। অনেক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ছিল না সরকার সেগুলো এমপিও করে দিয়েছে সরকার। সেই সাথে জেলায় যে সকল নদ নদী গুলো রয়েছে সেগুলো খননের কাজ চলমান রয়েছে। রেল সংযোগ কাজের অনেক অগ্রগতি হয়েছে । আমি আশাকরি অল্প সময়ের মধ্যে মেহেরপুরে রেলসংযোগের কাজ শুরু হবে । সারা বাংলাদেশের ভেতরে অর্থনীতিতে মেহেরপুর ১ নম্বর হবে ইনশাল্লাহ। আমরা ৩০ ধরনের ঔষধ পাচ্ছি বিনামূল্যে। দেশের উন্নয়ন হচ্ছে, উন্নয়নের জোয়ার চলছে। আমরা ভালো থাকতে চাই। আমাদের সন্তানদেরকে ভালো রাখতে চাই। সদর উপজেলার বলিয়ারপুর কাজলা নদী পুর্নখননের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি।
বিশেষ অতিথি ছিলেন, পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদ উদ্দিন চৌধুরী, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি‘র সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমূখ। এসময় সেখানে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হিরা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, ইউপি সদস্য ওহিদুর রহমান ডাবলু, আনারুল ইসলাম, আরমান আলী, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওয়াসিম হোসেন স্বপন, ওয়ার্ড সভাপতি জুয়েল রানা, প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি কাজলা নদী পুর্নখননের নাম ফলক উন্মোচন করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কাজলা নদীর পূর্ণখননের উদ্বোধন করেন।